মাহাবুব আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের জেলা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।এ উপলক্ষে এদিন সকালে পৌরশহরের গোবিন্দনগর ওরাওপাড়াস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশ করে।সমাবেশে নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠনের সভাপতি- সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আদিবাসি শিল্পি ও নারী পুরুষেরা এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনান্য খবর
সরকারি আইন সেবায় আপনার পাশে হটলাইন ১৬৪৩০
মনি আক্তার (ছদ্মনাম) গ্রামে বসবাস করেন। সামান্য কিছু সম্পত্তি ছিলো। এক প্রভাবশালী নেতার কু-নজর পড়ে তাতে। তারপর এক প্রকার…
কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে
পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার বিমানবন্দর। আন্তর্জাতিক মানের রানওয়ে সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে বিমানবন্দরটিতে। নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান…
দেশে পৌঁছালো মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন, ৮ বগি
মেট্রোরেলের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (২ অক্টোবর) আটটি বগি ও চারটি ইঞ্জিনের দুই সেট কোচ নিয়ে…
