ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা পুলিশের অর্থায়নে রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে হতদরিদ্র মৃত: কাবিলের স্ত্রী মোমেনার জন্য বরাদ্দকৃত বাড়িটির কাজ প্রায় শেষের দিক। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে চলে হতদরিদ্র মোমেনা। এতোদিনে তার ভাগ্যে জোটেছে বসতভিটা ছিলোনা কোন থাকার জায়গা। তিনি নিরুপায হয়ে তার জামাইয়ের বাড়িতে থাকতো। এখন থানা পুলিশের সহায়তায় বসতবাড়িসহ একটি পাকা ঘর, উপহার দিচ্ছেন পুলিশ। এমতাবস্থায় দুঃখে ভরা এ জীবনের শেষ বয়সে এসে পুলিশ আমাকে ঘর দিবে এটা ভাবতেও পারিনি মোমেনা কাঁদতে কাদতে এমনটিই বলছিলেন তিনি। তিনি আরো বলেন, যে পুলিশ মানুষ ধরে সে পুলিশ আবার এমন মানবিক কাজ করে এটা জানা ছিল না। আজ আমি খুশিতে আত্মহারা, পুলিশের জন্য দোয়া করবো সারা জীবন। থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, “বৃটিশের পুলিশ আর নেই, পুলিশ আইনশৃংখলা রক্ষার পাশাপশি অনেক মানবিক কাজ করে থাকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৃষ্ট অচলাবস্থায় নিম্নবিত্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতার্তদের শীত বস্ত্র, পরিবেশ বাচাঁতে বৃক্ষরোপন। বাংলাদেশ পুলিশ জনগনের প্রকৃত বন্ধু জরুরী সেবায় ৯৯৯ কল চালু, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, মানবিক সহায়তা,সাধারণ ডায়েরীতে (জিডি) অর্থ না নেওয়া, পুলিশ ভেরিফিকেশন ভীতি দূর করা। বেদে,যৌন পল্লীতে জম্ম নেওয়া শিশু কিশোর ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নিত্য-নৈমিত্তিক বিষয়। পুলিশ বাহীনিতে বর্তমানে মেধাবী ও চৌকস লোক রয়েছে। তিনি আরো বলেন, এবার পুলিশ সপ্তাহ ও মুজিব বর্ষ উপলক্ষে একজন হতদরিদ্রকে বাড়ী করে দেওয়া হচ্ছে।”মোঃ লাতিফুর রহমান লিমন
অনান্য খবর
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে থাকছে না আর কোটা
এ বছরের এপ্রিল মাসে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে কলেজ, বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। তাদের মতে কোটার মাধ্যমে দেশের উচ্চ…
বানিয়াচং ও আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি:হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বানিয়াচং ও আজমিরীগঞ্জের ২ জন নিহত হয়েছেন। তারা হলেন বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর…
গাকের আরএমটিপি প্রকল্পের মার্কেটিং বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ উদ্বোধন
এ কে খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আরএমটিপি প্রকল্পের…
