টিএমএসএসের নতুন বেতন স্কেল প্রবর্তন অনুষ্ঠিত

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা।

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস এইচএম গ্যান্ড সেক্টর এর এমএফআই টিএমএসএস বেতন স্কেল ২০২৩ প্রবর্তন অনুষ্ঠান ১৩ এপ্রিল বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিসের সিসিএম কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে সংস্থার সারা দেশের ডোমেইন প্রধান ও জোন প্রধানদের উদ্দেশ্যে ভাচুয়ালি  বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও নতুন বেতন স্কেল অনুমোদন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম।অন্যদের মধ্যে টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান ও হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান প্রমুখ বক্তব্য দেন।ডক্টর হোসনে আরা বেগম বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি আরো বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী প্রশংসীত হয়েছে।তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি আশা করেন টিএমএসএস প্রবর্তীত নতুন বেতন স্কেল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বৃদ্ধি পাবে।তিনি জানান টিএমএসএস কর্মকতাদের যুগোপযোগী বেতন স্কেল প্রদান করায় সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসাবে তিনিও আনন্দিত হয়েছেন।নতুন বেতন স্কেলে যা থাকছে তা হলো টিএমএসএস মাইক্রোফিন্যান্স,প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে মূল বেতনের ২০%, গ্রাচুইটি বছরে ৪টি পর্যন্ত মূল বেতন,মোট বেতন ভিত্তিক উৎসব ভাতা,দূরত্ব ভাতা,অর্জিত ছুটি বিক্রয়ের সুযোগ,শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা,৩টি পর্যন্ত অতিরিক্ত ইনক্রিমেন্ট ও প্রনোদনা ভাতা।নতুন বেতন স্কেল প্রবর্তীত হওয়ায় অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমসহ সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপকের প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।এ সময় টিএমএসএসের পরিচালনা পর্ষদের সদস্যগন ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: