আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন নাটোর অঞ্চল কর্তৃক আয়োজিত টিএমএসএসে মাঠ পর্যায়ের সদস্যদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে নাটোর অঞ্চলের বাসুদেবপুর শাখা কার্যালয়ে, ১১আগষ্ট নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।নাটোর অঞ্চলের বাসুদেব শাখার ম্যানেজার মোঃ আবু শাহিন আকন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন নাটোর অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান।দিন ব্যাপী এ কর্মশালায় সদস্যদের নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করেন মোঃ আতিকুর রহমান ও বাসুদেব পুর শাখার ম্যানেজার মোঃ আবু শাহীন আকন্দ। কর্মশালায় টিএমএসএসের বাসুদেব পুর শাখার কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি,স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন ও হাইজিন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কেও আলোচনা করা হয়।এ কমশালায় নাটোর অঞ্চলের বাসুদেব পুর শাখার আওতায় ৩০/৩৫ জন টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য অংশ গ্রহণ করে। কর্মশালায় সংশ্লিষ্ট শাখার মাঠ কর্মী মোছাঃ শাপলা খাতুন,হিসাব কর্মকর্তা মোঃ শাহজালাল,শাখার আওতাধীন সুবিধাভোগী সদস্য,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়।
অনান্য খবর
৫ কোটি ৩৬ লাখ টিকা দেওয়া শেষ
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৩৬ লাখ ২৪…
বগুড়ায় টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকের উদ্বোধন : উত্তরাঞ্চলের রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত
বগুড়ায় টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকের উদ্বোধন : উত্তরাঞ্চলের রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত এ কে খান : উত্তরাঞ্চলের থ্যালাসেমিয়া…
একযুগের পথচলায় বদলে যাওয়া বাংলাদেশ
জুনাইদ আহমেদ পলক: গল্পের শুরুটা ১২ বছর পূর্বের। যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ সরকারি-বেসরকারি সেবা গ্রহণের জন্য শহরে…
