আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন নাটোর অঞ্চল কর্তৃক আয়োজিত টিএমএসএসে মাঠ পর্যায়ের সদস্যদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে নাটোর অঞ্চলের বাসুদেবপুর শাখা কার্যালয়ে, ১১আগষ্ট নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।নাটোর অঞ্চলের বাসুদেব শাখার ম্যানেজার মোঃ আবু শাহিন আকন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন নাটোর অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান।দিন ব্যাপী এ কর্মশালায় সদস্যদের নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করেন মোঃ আতিকুর রহমান ও বাসুদেব পুর শাখার ম্যানেজার মোঃ আবু শাহীন আকন্দ। কর্মশালায় টিএমএসএসের বাসুদেব পুর শাখার কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি,স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন ও হাইজিন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কেও আলোচনা করা হয়।এ কমশালায় নাটোর অঞ্চলের বাসুদেব পুর শাখার আওতায় ৩০/৩৫ জন টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য অংশ গ্রহণ করে। কর্মশালায় সংশ্লিষ্ট শাখার মাঠ কর্মী মোছাঃ শাপলা খাতুন,হিসাব কর্মকর্তা মোঃ শাহজালাল,শাখার আওতাধীন সুবিধাভোগী সদস্য,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়।
অনান্য খবর
৯৯৯-এ কল, ধর্ষণ থেকে রক্ষা পেল কলেজছাত্রী
ভৈরবে জরুরী সেবা নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) কল দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন তার ভাই। এ সময় ধর্ষণের…
নওঁগা টিএমএসএসের আত্রাই শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন
এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি…
টিএমএসএসের প্রতিষ্ঠাতা ড.হোসনে আরা বেগম নাটোর ডোমেইন কার্যালয় আকস্মিক পরিদর্শন ও মতবিনিময় করেন
আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার…
