ডেক্সনিউজঃ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কর্মমুখী ১২টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স। আজকে ২জুন ২০২২ইং রোজ বৃহস্পতিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চূড়ান্ত অনুমোদিত কর্মমুখী ১২টি পিজিডি কোর্সগুলো মধ্যে রয়েছে- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, যুগের চাহিদার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ণ করছে। তারই অংশ হিসেবে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২টি কর্মমুখী পিজিডি কোর্স চালু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারবে।উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন,পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, পিএসসির সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাববীর আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ একাডেমিক কাউন্সিলের ৩৪ জন সদস্য।
অনান্য খবর
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গাক এর কর্মশালা অনুষ্ঠিত
এম এ খালেক খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাকের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ জোন…
অনন্য গতিতে বাড়ছে দেশের তৈরী পোশাক রপ্তানি
তৈরী পোশাক শিল্প, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে গড়ে দিয়েছে অনন্য একটি স্থান। দক্ষিণ এশিয়ায় অবস্থিত ছোট্ট একটি দেশের…
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি হলেন যারা
নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হলেন একঝাঁক নতুন মুখ। ৮ ফেব্রুয়ারি রাতে আওয়ামী…
