প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ
অর্থমন্ত্রীর আশাবাদ করোনা মহামারীর এই সময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জিত হবে বলে আশাবাদ…
অর্থমন্ত্রীর আশাবাদ করোনা মহামারীর এই সময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জিত হবে বলে আশাবাদ…
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.…
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইউরোপ। মোট রপ্তানির ৬০ শতাংশই যায় সেখানকার দেশগুলোতে। এতদিন চট্টগ্রাম থেকে জাহাজে এসব…
একটি আধুনিক জিও লোকেশন সিস্টেম ও একটি ভেহিক্যাল মাউন্টেড ডেটা ইনটারসেপ্টার প্রযুক্তি কিনছে সরকার। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক…
বাজারে স্থিতিশীলতা ফেরাতে আপাতত বেসরকারিভাবে চাল আমদানি না করে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এ…
সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নিয়োগপত্র তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষক পদে নিয়োগ পাওয়া দুই হাজার ৬৫ জন প্রার্থীর প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র এবং এনটিআরসিএর সুপারিশ পাওয়া ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী দীপু মনির। তবে তার স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ শনিবার রাতে করোনা পজিটিভ হওয়ার পর থেকে তিনি (শিক্ষামন্ত্রী) আইসোলেশনে আছেন। এ বিষয়ে জানতে চাইলে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন। সে কারণে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সশরীরে অংশ নেবেন না, ভার্চুয়ালি যোগ দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে দুই হাজার ৬৫ জনকে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সেখানে উল্লিখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাকি প্রার্থীদের মধ্যে চার হাজার ১৯৮ জনের পুলিশ ভেরিফিকেশনের ভি রোল ফরম না পাঠানো, ৯ জনের প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়া, তিনজনের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করাসহ বিভিন্ন কারণে মোট চার হাজার ২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। যে প্রার্থীদের সুপারিশ করা হয়নি, তাদের তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে প্রার্থীরা ভি রোল ফরম পাঠাননি, তাদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগে দুই বছর আগে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে সুপারিশ করা হয়। পরে তাদের পুলিশ ভেরিফিকেশনের নামে দুই বছর সময়ক্ষেপণ করা হয়। সব প্রক্রিয়া শেষ হওয়ায় তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ আওয়ামীলীগ পাবনা জেলার আমিনপুর থানা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ।বাংলাদেশ আওয়ামীলীগ বেড়া উপজেলা শাখার বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও সর্বজন…
তথ্যপ্রযুক্তির এই যুগে স্বাবলম্বী হয়ে ওঠার নতুন উপায় খুঁজে নিয়েছেন দেশের নারীরা। করোনা মহামারীর গত দুই বছর যখন পৃথিবীর বেশিরভাগই…
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে ফাইজারের আরও ৭৪ লাখ ডোজ টিকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাইসের এক কর্মকর্তা শুক্রবার বার্তা…
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি ৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরতে ওয়েবসাইট চালু করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি…