চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের শিক্ষা সম্পাদক নির্বাচিত নাছির মাস্টার।
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নাছির মাস্টার। বুধবার ১৪ অক্টোবর তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম রাসেল ও দলীয় মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব সাক্ষরিতের পথে তাকে এ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলকে আরও সুসংগঠিত, গতিশীল, বেগবান ও শক্তিশালী করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। মোঃ নাছির মাস্টার চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী ভাটিখাইন ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও পেশাজীবী অঙ্গনের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্বের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা ও পেশাজীবী অঙ্গনের মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ নাছির মাস্টার বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। দলের যেকোনো কঠিন ও দুঃসময়ে আমি সবসময় বিএনপি পরিবারের পাশে ছিলাম। ভবিষ্যতেও যেকোনো ত্যাগ স্বীকার করে দলের সঙ্গে থাকব।তিনি আরও বলেন, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করবেন। দলের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তিনি আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন। নতুন দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাফিজ মাহবুবের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মোঃ নাছির মাস্টার। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ আলম খাঁন এবং দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মোঃ নাছির মাস্টার আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। নতুন প্রজন্মের পেশাজীবীদের সংগঠনের আদর্শ ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আগামী দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মী, পেশাজীবী সমাজ এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
