নতুন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে, আশাবাদ আওয়ামী লীগের
নতুন নির্বাচন কমিশন আগামীতে সুষ্ঠু, অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার নিয়োগ নিয়ে…
নতুন নির্বাচন কমিশন আগামীতে সুষ্ঠু, অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার নিয়োগ নিয়ে…
পিলখানা হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৩ মিনিটে বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদাত বরণকারী সেনাকর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রথমে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী সেনাবাহিনীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান একসঙ্গে শ্রদ্ধা জানান শহীদের প্রতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ) আখতার হোসেন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম শ্রদ্ধা জানান। এরপর একে একে শহীদ পরিবারের সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিএনপি, জাতীয় পার্টি এবং র্যাবের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় কর্মরত সামরিক সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও এদিন সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সব স্তরের সেনাসদস্যগণের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের এলাহী বিশ্বাসের ছেলে ওসমান বিশ্বাসের বাড়িতে পোশাক ব্যবসায়ী এ কে এম শাহেদুল হক…
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকম পার্টনার হিসেবে ২৪ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন…
বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি খাতের পেশাদার কর্মী নিয়োগ করবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে অনলাইনে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই…
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পৃথক বার্তায় এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি কার্যালয় জানায়, এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। অপর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সফরকারী আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।
করোনা মহামারির ধাক্কা সামলে উঠতে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে আরও ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার…
২০২১ সালে বাংলাদেশ বিশ্ববাজারে ৩ হাজার ৫৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। একই বছরে পোশাক শিল্পের বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অন্যতম…
পদ্মা সেতু ঘিরে দেশের রেল নেটওয়ার্ক বদলে যাচ্ছে। পদ্মা সেতু ব্যবহার করে রেলপথে রাজধানী থেকে যশোরের দূরত্ব অর্ধেকেরও বেশি কমে…
ইউক্রেনে মোট কতজন বাংলাদেশি আছেন তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে সর্বোচ্চ ৫০০ বাংলাদেশি আছেন। বেসরকারি…