পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি পূর্ণগঠন

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি পূর্ণগঠন
শেয়ার করুন:

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি পূর্ণগঠন

স্টাফ রিপোর্ট  :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পিরোজপুর জেলার কমিটি পূর্ণ গঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১ ঘটিকার সময় ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পেশাজীবী দলের পিরোজপুর জেলার কমিটি পূর্ণ গঠন অনুমোদন করেছে। পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এ কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসাদুজ্জামান মাসুমকে সভাপতি, এ্যাড. কামরুজ্জামান শাহীনকে সিনিয়র সহসভাপতি, এ্যাড. মোস্তাফিজুর রহমান নিরব মিয়াকে সাধারণ সম্পাদক, এ্যাড.আরাফাত ইসলাম বাদলকে যুগ্ম সম্পাদক, এ্যাড. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী মোছাঃ  করে ২১ সদস্যের জামালপুর জেলা জামারজান ফেরদৌস কচিকে মহিলা সম্পাদক, এ্যাড. সাইফুল ইসলামকে দপ্তর সম্পাদক ও এ্যাড. মোঃ কামাল হোসেনকে প্রচার সম্পাদক করে  জাতীয়তাবাদী পেশাজীবী দলের পিরোজপুর নির্বাহী কমিটি পূর্ণ গঠন অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহর সুপারিশের ভিত্তিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত পিরোজপুর পেশাজীবী দলের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলার নির্বাহী কমিটি পূর্ণগঠনের অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এস এম মিজানুর রহমান অহিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ আরফিন, দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে নেতারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুর জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল, বেগবান ও শক্তিশালী হবে। ঐক্য, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পিরোজপুর জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি নয়ন তারা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান পেশাজীবী দলের পিরোজপুর জেলার পুনর্গঠিত কমিটির সভাপতি গাজী আসাদুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরব মিয়া ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ পূর্ণগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নেতারা আশা প্রকাশ করেন, পিরোজপুর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্ব পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে জাতীয়তাবাদী পেশাজীবী দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা প্রয়োজন। নতুন কমিটিগুলো সেই সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অভিনন্দন বার্তায় তারা নতুন কমিটির সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য, সাফল্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন: