জামালপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি পুনর্গঠিত

জামালপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি পুনর্গঠিত
শেয়ার করুন:

জামালপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি পুনর্গঠিত

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের জামালপুর জেলার কমিটি পুনর্গঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১২ ঘটিকার সময় ঢাকার জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পেশাজীবী দলের জামালপুর জেলার পুনর্গঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস উদ্দিনকে সভাপতি, ব্যবসায়ী মোঃ নয়ন তারাকে সাধারণ সম্পাদক ও মোঃ আঃ সাত্তারকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের জামালপুর জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আতিক উল্লাহর সুপারিশের ভিত্তিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত জামালপুর পেশাজীবী দলের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে নেতারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জামালপুর জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল, বেগবান ও শক্তিশালী হবে। ঐক্য, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামালপুর জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আঃ খালেক খান পেশাজীবী দলের জামালপুর জেলার পুনর্গঠিত কমিটির সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নয়ন তারা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ সাত্তারসহ পূর্ণগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নেতারা আশা প্রকাশ করেন, জামালপুর জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্ব পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে জাতীয়তাবাদী পেশাজীবী দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা প্রয়োজন। নতুন কমিটিগুলো সেই সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অভিনন্দন বার্তায় তারা নতুন কমিটির সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য, সাফল্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন: