নীলফামারীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

নীলফামারীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ কে খান :

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগ ও তত্ত্বাবধানে নীলফামারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল ১১ টায় শহরের ফাইভ স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবং সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আলমগীর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মো. আমিনুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মো. সাইফুল ইসলাম শুভ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক এ. কে. এম. রেজাউল করিম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি আমির আজম চৌধুরী। মতবিনিময় সভায় বই প্রকাশনা ও বিপণন খাতের বিদ্যমান সমস্যা, পাঠকসংখ্যা বৃদ্ধি, প্রকাশনা শিল্পের উন্নয়ন, জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার এবং প্রকাশক-বিক্রেতাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দেশের প্রকাশনা শিল্পকে আরও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ, প্রকাশক, বই বিক্রেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রকাশনা শিল্পের উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন: