খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত
এ কে খান :
পাবনা জেলার বেড়া উপজেলার মাসুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি জেনারেল ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় এবং প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এইচএসসি ও বিএমটি পরীক্ষা। আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সুশৃঙ্খল প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তিনি পরীক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও নিয়ম মেনে পরীক্ষায় অংশ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পাশাপাশি কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পরে ২০২৬ সালের এইচএসসি জেনারেল ও বিএমটি পরীক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয়।