বগুড়ায় টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকের উদ্বোধন : উত্তরাঞ্চলের রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত
এ কে খান :
উত্তরাঞ্চলের থ্যালাসেমিয়া রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বগুড়ায় চালু হলো টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেনে-আরা বেগম প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের আওতায় পরিচালিত টিএমএসএসে মেডিকেল কলেজের অধীনে এ বিশেষায়িত ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বগুড়ার ঠেঙ্গামারায় অবস্থিত টিএমএসএস ক্যান্সার সেন্টারের ১১তম তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে “টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক”-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমাজসেবী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে থ্যালাসেমিয়া একটি নীরব কিন্তু ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সচেতনতার অভাব, সময়মতো পরীক্ষা না করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে প্রতিবছর বহু মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাকেন্দ্রের অভাব ছিল। নতুন এই ক্লিনিক চালুর ফলে রোগীরা এখন নিজ এলাকায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। বক্তারা আরও বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নিয়মিত রক্ত পরিসঞ্চালন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের মাধ্যমে রোগীরা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্যেই টিএমএসএস দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি টিএমএসএস ক্যান্সার সেন্টার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের মাঝে থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্ত পরিসঞ্চালন সুবিধা, প্রয়োজনীয় পরীক্ষাসেবা এবং রোগীদের নিয়মিত ফলোআপ কার্যক্রম পরিচালনা করা হবে। ভবিষ্যতে এখানে আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষায়িত সেবা সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্যসেবায় মানবিক ও জনকল্যাণ মূলক উদ্যোগ হিসেবে টিএমএসএস’র এ নতুন পদক্ষেপ উত্তরাঞ্চলের থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন
বগুড়ায় টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকের উদ্বোধন : উত্তরাঞ্চলের রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত
