বগুড়ায় টিএমএসএস কর্তৃক আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন : টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য আয়োজন
এ কে খান :
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজন করেছে টিএমএসএস পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজ এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস নার্সিং কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে অংশ নেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। র্যালিতে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান ও স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ। পরে সকাল ১১টায় টিএমএসএস নার্সিং কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রীতা রানী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট তাহেরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। আলোচনা সভায় আরও বক্তব্য দেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ও টিএমএসএস নির্বাহী সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম কুমার, পরিচালক (HR-M & Admin) মো. আতিকুর রহমান, গভর্নিং বডির উপদেষ্টা লায়ন আয়শা বেগম, স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান (চিকিৎসা শিক্ষা-১) ডা. মো. অনুপ রহমান চৌধুরী এবং ডোমেইন প্রধান ডা. এ এইচ এম আখতারুজ্জামানন প্রমূখ।
বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ নার্সিং পেশাজীবীদের বিকল্প নেই। বর্তমান সরকার নার্সদের পেশাগত উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নার্সিং শিক্ষার বিস্তার ঘটার পাশাপাশি উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পেয়েছে। সভায় জানানো হয়, নার্সিং পেশার পথিকৃৎ Florence Nightingale-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Our Nurses, Our Future: Empowered Nurses Save Lives অনুষ্ঠানে হাসপাতালের কর্মরত সাতজন সিনিয়র স্টাফ নার্সকে “শ্রেষ্ঠ নার্স অ্যাওয়ার্ড”, টিএমএসএস নার্সিং কলেজের একজন শিক্ষককে “শ্রেষ্ঠ নার্স শিক্ষক অ্যাওয়ার্ড” এবং সাতজন শিক্ষার্থীকে “শ্রেষ্ঠ শিক্ষার্থী নার্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে অধ্যক্ষ রীতা রানী পালের সমাপনী বক্তব্যের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বগুড়ায় টিএমএসএস কর্তৃক আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন : টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য আয়োজন
