পাবনায় মে দিবস পালিত
এ কে খান, পাবনা ব্যুরো :
পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শ্রমিক নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মিলিত হয়ে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শ্রমিক নেতা আব্দুল বারিক এর নেতৃত্বে টাউন হল থেকে একটি মিছিল বের করে শহীদ চত্বর ঘুরে আবার টাউন হলে এসে শেষ হয়। মিছিলে শ্রমিকের নায্য মজুরি ও তাদের উপর হওয়া নিপিড়নের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়া হয়। শুক্রবার ১মে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লিটন ঢালী। প্রধান আলোচকের বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক। আরও বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান রানা ও ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। জেলা রিকশা-ভ্যান চালক সমিতির সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক খন্দকার আশরাফ হোসেন রাজন, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি রাসেল ড্রাইভার, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলুসহ বাস-মিনিবাস, মোটর, অটোটেম্পু, রিকশা, হোসিয়ারি, বিড়ি, মেকানিক ও পার্লার শ্রমিক সমিতির সহস্রাধীক নেতা-কর্মী।
মিছিল শেষে সকলে মধ্যান্হ ভোঁজ গ্রহন করেন।
পাবনায় মে দিবস পালিত
