হবিগঞ্জ প্রতিনিধি:’ কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনা মূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ ২/ ২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালীন শাক সবজি, নারিকেল, লেবু, তাল, নিম, বেল, জাম, কাঠাল ও উন্নত জাতের আমের চারা, শিক্ষা প্রতিষ্ঠানে/শিক্ষার্থী/ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদ খান প্রমুখ।
১৩৫০ জন কৃষক পাবেন ৫ কেজি করে রোপা আমনের ধানের বীজ, ১০ কেজি করে এসপিও সার, ১০ কেজি করে ডিএপি সার।
এ ছাড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৮০টি নারিকেল গাছ, ৪০০টি লেবুর চারা ও ৮০০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
