শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। আজ ২১ এপ্রিল সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। পরে তার পরিচয় পায় পুলিশ। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।
অনান্য খবর
রাজশাহীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
এম এ খালেক খান : আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক শাখা ব্যবস্থপক সম্মেলন ২৭ অক্টোবর রাজশাহী মহানগরীর রেইনি পার্ক…
বিদ্যুৎ খাতে ৫০০ মিলিয়ন ডলার বন্ড ইস্যুর উদ্যোগ
বিদ্যুৎ খাতে অর্থায়নে আগামী পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক বাজার থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বন্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে।…
সাবেক এমপি রুবেলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাবেক এমপি ও বিএনপির…
