এ কে খান :
পাবনা জেলার ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মোহাম্মদ খুরশিদুল হাসান ও অফিস সহায়ক হাওয়া খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মহানায়ক, ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি জননেতা হাবিবুর রহমান হাবিব।
শিক্ষক, কর্মচারীর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, এই কলেজের সাথে আপনাদের দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান স্বর্ণ শিখরে এসে পৌঁছেছে। আপনাদেরকে এই কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সব সময় মনে রাখবে। আজ আপনারা নিয়ম অনুযায়ী কলেজ থেকে বিদায় নিলেও এই কলেজে আপনাদের মন পড়ে থাকবে এটা আমার আত্মবিশ্বাস। আপনারা ভাল থাকবেন এই প্রত্যাশা করছি। একই সাথে আপনাদের লেনদেন অতি দ্রুত সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন,গভর্নিং বডির সদস্য শফিকুল ইসলাম খান ,সহকারী অধ্যাপক বিপ্লব কুমার কুন্ডু, সাইদুল ইসলাম, আমজাদ হোসেন, আলমগীর হোসেন,পারভীন সুলতানা, আবদুর রশিদ, আনছারুল ইসলাম, জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, আজাদুল হক বিশ্বাস,এম এ ছালাম, প্রভাষক মিজানুর রহমান, রিপন আলী ও নাজমা খাতুন প্রমুখ বক্তব্য দেন। পবিত্র কোরান তেলোয়াত,গীতা ও মান পত্রপাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন আফরোজ মাহফুজ বাপ্পী। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারী, এলাকায় সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
