এম এ খালেক খান :
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ একটি সমাজকল্যাণ ও সেবামূলক সংগঠন। এ সংগঠনের বর্তমান চেয়ারম্যান ড. আশরাফ উদ্দিন আহমদ, মোবাইল নং০১৭৭২-২৮৯১২০। প্রধান কার্যালয় হাউস নং- ৩৪, রোড নং- ০৫, ব্লক-এফ, সেক্টর -২, আফতাবনগর, ঢাকা। সংগঠনটি মূলত ঢাকা কেন্দ্রিক তাদের মূল কার্যক্রম পরিচালনা করে থাকে। এ প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির লক্ষ্যে সমগ্র দেশের ন্যায় পাবনা জেলাতেও একটি শাখা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগ্রহীরা প্রধান কার্যালয় অথবা চেয়ারম্যান এর সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করতে জেলা কমিটি গঠন করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। উল্লেখ্য, জেলা কমিটি নিজেরা যাকাত কালেশন করবেন এবং কেন্দ্র থেকে এনে কোরআন হাদিসের আলোকে প্রকৃত যাকাতপ্রাপ্তদের মাঝে বণ্টন করবেন।
