বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জেলার কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম-সম্পাদক মো. কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।এদিকে বিএনপি জামায়াতের ডাকা হরতালেরর কোন প্রভাব কোটালীপাড়ায় পড়েনি। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসাপ্রতিষ্ঠান অফিস-আদালত, স্কুল কলেজ খোলা ছিল। ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। শিল্প কলকারখানায় পণ্য উৎপাদিত হয়েছে। আভ্যন্তরীন সব রুটে যানবাহন চলাচল করেছে।
অনান্য খবর
কোনও ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী
কোনও ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল, ৭ই অক্টোবর, শনিবার;পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,কোন সড়যন্ত্র-চক্রান্তই দেশের…
৫০০ বিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের শীর্ষ অর্থনীতিবিদরা বলেছেন, ২০২২ থেকে ২০২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। এতে দেশের জিডিপির পরিমাণ…
শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতার ‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ উদ্যোগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতা প্রকৃতি, জলবায়ু ও মানুষকে রক্ষার অঙ্গীকার প্রকাশ করে সোমবার যৌথভাবে ‘লিডার্স প্লেজ ফর…
