সিলেটে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ খালেক পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী বলেছেন,সারা দেশ ব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য্যদের প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের ভিডিপি সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।তিনি বলেন প্রশিক্ষণলব্দ জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের  আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে।তিনি আরো বলেন প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি সকলকে শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন ও নিরাপত্তার ব্যাপারে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান।আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতীয় উন্নয়নের অংশিদার হিসাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এক হয়ে সকল প্রকার ভাল কাজের সহযোগীতা করার জন্য আহবান জানান।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ২৭ জুলাইয়ের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলার,জেলা কমান্ডেন্ট মোঃ আলী রেজা রাব্বীর সভাপতিত্বে
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি  প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট জেলার সহকারি জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার ও সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী পিভিএম প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন সিলেট জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট এএসএম এনামূল হক।প্রশিক্ষণে সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট জেলার ১ম ধাপে ১৪০ জন পুরুষ ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণে অংশ নেয়।প্রশিক্ষণের সমাপনীতে ফায়ারিং ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হয়।সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক,আনসার ভিডিপি সংগঠনের টিআই পুরুষ,মহিলা,ইউনিয়ন দলপতি,দলনেত্রী,প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্য,বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: