এম এ খালেক খান :
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস আয়োজিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কৈশোর কর্মসূচীর উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে কিশোর ও কিশোরীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,উপস্থিত বক্তৃতা,চিত্রাংকন,বিভিন্ন সংগীত প্রতিযোগিতা জেলার শাজাহানপুর সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সাস্কৃতিক প্রতিযোগীতায় টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও কিশোর,কিশোরী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষ ও মাদলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ।টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় আজকের এ প্রতিযোগিতার আয়োজন সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।এ অঞ্চলের মানুষের মধ্যে সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এমন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,এলাকার গন্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুবিধা ভোগী সদস্য,বিভিন্ন কিশোর, কিশোরী ক্লাব সদস্য,ইলেকর্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, সহকারী শিক্ষক মোঃ খাদেমুল ইসলাম,তাপস চন্দ্র মোহন্ত,মুক্তির রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সাবিক পরিচালনা ও উপস্থাপনা করেন টিএমএসএসের কৈশোর কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার মোছাঃ মরিয়ম খাতুন ও মোছাঃ তানজিলা আক্তার খুশি।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।বহু দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
