বগুড়ায় টিএমএসএস আয়োজিত বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন

শেয়ার করুন:

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত হেম সেক্টর ও কৈশোর কর্মসূচি আয়োজিত কাযক্রম-২ ডোমেইনের মানবাধিকার ও জেন্ডার বিভাগ কর্তৃক বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন শনিবার টিএমএসএসের মাটিডালি-১ শাখা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের বগুড়া জোনের,জোনাল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিএমএসএসের কৈশোর কর্মসূচির কিশোর,কিশোরী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজ হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খান।অনুষ্ঠানে যৌতুকের ভয়াবহতা ও এ থেকে পরিত্রাণ পাওয়া সম্পর্কে বক্তব্য দেন টিএমএসএসের মাটিডালি এরিয়া প্রধান মোঃ আমিনুল হক,শাখা প্রধান মোঃ আঃ রহিম,টিএমএসএসের মানবাধিকার বিভাগের কর্মকর্তা শাহানাজ পারভীন ও টিএমএসএসের কৈশোর প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার সুয়াইবা আক্তার প্রমুখ।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন টিএমএসএসের সিনিয়র শাখা প্রধান মোছাঃ রেহেনা খাতুন।অনুষ্ঠানে এলাকার বিভিন্ন কিশোর,কিশোরী ক্লাবের সদস্য,সদস্যা,অভিভাবক,গন্যমান্যব্যক্তি,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুবিধাভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি টিএমএসএসের বিভিন্ন  কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: