আসাদুজ্জামান বিকাশ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের বৃহস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ ইং দুপুর ১২:১৫ মিনিটের সময় কাশীনাথপুর বাজার জালহাটায় সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য প্রজজনের জন্য ক্ষতিকর কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল ক্রয় বিক্রয় করার অবরাধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঁথিয়া পাবনা মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করেন এবং প্রায় আনুমানিক ১,৫০,০০০/- টাকা মূল্যের চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল জনসম্মুখে পড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছের প্রজনন এর জন্য মারাত্মক ক্ষতিকর কারেন্ট ও চায়না দুয়ারী জাল সংরক্ষণ, ক্রয় বিক্রয় করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়।
হাইওয়ে সড়ক দখল এবং অবৈধ ভাবে ডিজেল, পেট্রোল তেল রাখা ও বিক্রয় করার অপরাধের কারনে ৬ দোকানদার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কাশীনাথপুর ইউনিয়ন ভূমি অফিস ও কাশীনাথপুর ফাড়ি এ এস.আই জনাব আনোয়ার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি ) বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কারেন্ট জাল, চায়না জাল ও সড়কের রাস্তা দখল মুক্ত অভিযান অব্যহত থাকবে।
