আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন পাবনার চাটমোহর জোন কর্তৃক আয়োজিত,জোনের সকল অঞ্চল প্রধান ও মাঠ কর্মীদের নিয়ে বিগত ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নের কলাকৌশল নির্ধারনী কর্মশালা ১২আগষ্ট চাটমোহর উথুলী কুটুমবাড়ি ফুড পার্কে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের চাটমোহর জোনের,জোন প্রধান মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া কর্মকর্তাদের নিজ,নিজ কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে সংস্থার কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনিকর্মশালায় নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা,বার্ষিক বাজেট নির্ধারন ও বাস্তবায়নে মাঠ পর্যায়ের সম্ভাবনা,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে সকলের প্রতি আহবান জানান।তিনি যার,যার কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্পে কর্মকান্ড সম্প্রসারন করতে কমকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন,তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করার পাশাপাশি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি টিএম এসএসের মানবিক ও সামাজিক কার্যক্রম গুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় চাটমোহর জোনের ৪টি অঞ্চলের,অঞ্চল প্রধান,১৯টি শাখার ৮৭জন মাঠ কর্মী কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।মাঠ পর্যায়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরন করার পাশাপাশি চলতি অর্থ বছরের শতভাগ লক্ষ মাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় টিএমএসএসের চাটমোহর জোনের অঞ্চল প্রধানগন যথাক্রমে বনপাড়া অঞ্চলের মোঃ সেলিম রেজা,বেড়া অঞ্চলের মোঃ মেহেদী হাসান,চাটমোহর অঞ্চলের মোঃ রফিকুল ইসলাম,ফরিদপুর অঞ্চলের মোঃ আনোয়ার হোসেন ও চাটমোহর শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিগত বছরের মাঠ পর্যায়ের কর্মকান্ডে ভালো পারফরম্যান্স অর্জন করায় ১২ জন মাঠ কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। আব্দুল খালেক পিভিএম তারিখ- ১৩/৮/২২,পাবনা
অনান্য খবর
প্রতিমার র্পূণ রুপ দিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা
মাহাবুব আলম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুর্গা পূঁজোকে সামনে রেখে নিপূণ হাতে কাঁদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হচ্ছে…
ঢাকা মাতাতে আসছেন শ্রেয়া ঘোষাল ৩১ মার্চ ?
আগামী ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। অক্টোপি…
কুয়েত-মালদ্বীপকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী, ভারতীয় সেনার প্রয়োজন নেই
কুয়েত ও মালদ্বীপে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যেও থেমে নেই গুজব। সম্প্রতি নতুন এক…
