হবিগঞ্জ প্রতিনিধি:-হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর থানার এসআই( নিঃ)মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যবসায়ী হলেন- মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মোঃ আব্দুল বাছির (৩৪)। মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ/৪১ ধারায় থানায় মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অনান্য খবর
শেরপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও আহত-৩ : দুই বখাটে আটক
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর সদরের মধ্যবয়ড়া স: প্রাথমিক বিদ্যালয়ের ৩ ছাত্রীকে উত্যক্তা করে বান্দরওলা (বিলাই চিমটি) দিয়ে আহত করার অভিযোগে…
ঢাকায় জয়িতা ফাউন্ডেশনের নারী বিপণন কর্মসূচীতে যুক্ত হলো আনসার-ভিডিপ
আঃ খালেক পিভিএম,পাবনা।। ঢাকার ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত জয়িতা আনসার-ভিডিপি বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনসার ভিডিপি লেডিস ক্লাবের সভানেত্রী…
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ভাষার জীবনচক্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ভাষার জীবনচক্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। এ কে খান : বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের…
