সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি-এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বন্যা দুর্গত মানুষজনদের মধ্যে রান্না করা খাবার এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে। রবিবার (১০ জুলাই) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার ও পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দির গাঁও গ্রামে বন্যার্ত মানুষজনদের মধ্যে ৩০০ প্যাক গরুর মাংস এবং ৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন সিলেট সেনানিবাসের ৬৪ ইষ্ট বেঙ্গল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বি এম সেলিম রেজা শফিক, পি এস সি। এসময় ক্যাপ্টেন ইমন সহ ১৫ জন সেনা সদস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। দুটি এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বন্যার্ত মানুষজন রান্না করা খাবার এবং গরুর মাংসের প্যাকেট গ্রহণ করেন। ঈদের মহা আনন্দকে আরও বেশী আন্দোলিত করতে সেনাবাহিনীর মহতী উদ্যোগে বন্যার্ত মানুষজন মহা খুশী হয়েছেন।
অনান্য খবর
গাজীপুর সিটির উন্নয়ন যেখানে গ্রাম হচ্ছে শহর
এম নজরুল ইসলাম, গাজীপুর থেকে : গাজীপুর সিটি করপোরেশন একটি সত্যিকারের সবুজ শ্যামল শহর হিসেবে গড়ে উঠছে। সিটির যোগাযোগ ব্যবস্থায়…
শীঘ্রই ভাসানচরে কাজ শুরু করবে জাতিসংঘ ॥ মিয়া সেপ্পো
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান হচ্ছে…
বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে সিঙ্গাপুর, রোমানিয়া
সিঙ্গাপুর ও রোমানিয়া শিগগিরই ১২ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে সিঙ্গাপুর একাই নিয়োগ দেবে ১০ হাজার। পররাষ্ট্রমন্ত্রী ড.…
