গত তিনদিনে (গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুতে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা।রবিবার (১০ জুলাই) সেতু কর্তৃপক্ষ এ তথ্য অবহিত করেছে। সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে গত বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। শুক্রবার পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে প্রথমবারের মতো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া, শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।গত তিনদিনে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫টি গাড়ি। এতে পাঁচ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২৯ হাজার ৬৪৭টি গাড়ি।এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।এর আগে, গত ১ জুলাই পদ্মা সেতুতে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ওই দিন সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়েছে।
অনান্য খবর
‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর-এর সঙ্গে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স (এএমআর) সংক্রান্ত ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত…
এপার থেকে ওপার যাচ্ছে গাড়ি
গাড়ি চলাচলের জন্য মোটামুটি প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। প্রকল্পের কাজে ব্যবহৃত গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এ সেতু দিয়ে। এখন বিভিন্ন…
ঘুরে দাঁড়াচ্ছে কৃষক ॥ আমন থেকে আসবে দেড় কোটি টন চাল
আদিগন্ত মাঠে সবুজের সমারোহ বন্যায় ক্ষতি কাটিয়ে নতুন উদ্যমে চাষাবাদ রেকর্ড আউশ আবাদে বাম্পার ফলন আমনের বীজেই ভর্তুকি ২০…
