স্কুল কৃষি কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো

শেয়ার করুন:

1486586161_80df

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে ঈশ্বরদীর ময়েজ উদ্দিন আড়কান্দিস্থ কৃষি খামারের পক্ষ থেকে ৭৪টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বুধবার দুপুরে স্কুল কৃষি কার্যক্রমের অংশ হিসেবে পেঁয়াজ রোপন উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো।

উপজেলা নির্বাহী কমকর্তা ইঞ্জিনিয়ার মোঃ শাকিল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেখা রাণী বালোর পতি মনোজ কুমার, উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু, মূলাডুলি ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা, আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ ইসাহক আলী মালিথা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রওশন জামাল। স্কুল কৃষির আয়োজন করেন উপজেলা পরিষদ ও বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মুরাদ আলী মালিথা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *