উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইন কর্তৃক আয়োজিত ডোমেইনের অধীন এরিয়া ম্যানেজার ও জোনাল ম্যানেজারদের সমন্বয়ে সংস্থার কার্যঅগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বিষয়ক কর্মশালা গত ১৮/৫/২২ তারিখ সিলেট জোন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অর্থ বিভাগের পরিচালক মোঃ আবুল বাশার। কর্মশালায় সংস্থার ত্রৈমাসিক কার্যঅগ্রগতি পযালোচনা, ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা,বার্ষিক বাজেট বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ক আলোচনা করেন প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান। তিনি সংস্থার নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে এ এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসাবে অর্থবিভাগের পরিচালক মোঃ আবুল বাশার কর্মশালায় উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। তিনি কর্মকর্তাদের আরো জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো বেগবান ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। সেই সাথে আগামী নতুন বছরে সংস্থার টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন।সারাদিন ব্যাপি কর্মশালায় সিলেট ডোমেইনের ৪টি জোন সিলেট, হবিগঞ্জ, বিয়ানী বাজার ও মৌলভী বাজার জোনের জোন প্রধানগন যথাক্রমে মোঃ মোয়াজ্জেম হোসেন, কাছেদুল জান্নাত, মোঃ রফিকুল ইসলাম ও কুমুদ কুমার ধর এবং ডোমেইনের ১৫ টি এরিয়ার ১৫ জন এরিয়া প্রধান এ কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। টিএমএসএসের মাঠ পর্যায়ে বকেয়া হ্রাস ও নতুন ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে সিলেট ডোমেইনের অধীন এ বছরের সেরা ৩ জন সদস্যকে মুজিব বর্ষ পদক পুরস্কার প্রদান করা হয়। পদক প্রাপ্ত সদস্যরা হলেন মোছাঃ জাহেদা বেগম, দিলারা বেগম ও মোছাঃ তাছলিমা বেগম।
অনান্য খবর
ভিকারুননিসায় ভর্তির সুযোগ পাচ্ছে সেই ১৯ জমজ শিশু
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১৯ জমজ শিশুকে চলতি ২০২১ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।…
স্বপ্নপূরণ স্কুলছাত্র শীর্ষেন্দুর
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের স্বপ্নের সেতু বাস্তবায়নের কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণ, সেতুর স্থান…
বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই একই পরিবারের সদস্যরা। শনিবার (১৩ জুলাই) বেলা ৩টার…
