সুন্দরবনের আত্মসমর্পণ করা ২৭টি বাহিনীর ২৮৪ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় শনিবার বেলা ১১টায় তাদেরকে এই উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-৮। উপহারের মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উপহার বিতরণ করেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণ করা দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে এ দস্যুদের বিরুদ্ধে করা চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ছাড়া অন্যান্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনান্য খবর
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী কারা নিশ্চয়ই একদিন আবিষ্কার হবে
জাতির পিতা হত্যার পেছনের ষড়যন্ত্রকারীরা একদিন আবিষ্কার হবেই- এমন দৃঢ়তার কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,…
পাবনা-২ আসনের এম,পি আহমেদ ফিরোজ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী
অনলাইন ডেস্ক: সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের অন্যতম ত্যাগী নেতা আহমেদ…
রমজানে বেঁধে দেওয়া হলো ৬ পণ্যের দাম
পবিত্র রমজান মাসে বাড়তি চাহিদা এবং করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে সরবরাহ সংকটের অজুহাতে বাড়ানো হচ্ছে ভোগ্যপণ্যের দাম। তাই…
