পাবনা থেকে আব্দুল খালেক খান।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। টিএমএসএস এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ডঃ হোসনে আরা বেগম মন্ত্রী মহোদয় কে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। মাননীয় মন্ত্রী মহোদয় ঈদ পরবর্তী যে কোন সময়ে টিএমএসএস এর ফাউন্ডেশন অফিস এখতিয়ারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের দৃঢ় আশা পোষন করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী,অফিস স্টাফ ও নির্বাহী পরিচালকেব ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
১৮ দেশে মৈত্রী দিবস পালন করবে ভারত ও বাংলাদেশ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত বিশ্বের ১৮টি দেশে যৌথভাবে মৈত্রী…
বড় হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী
মহামারী করোনায় দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। বিশেষ করে করোনার প্রকোপ বাড়া ও কয়েক দফা লকডাউনের কারণে নিম্নআয়ের মানুষ কাজ…
রাজশাহী যুক্তরাষ্ট্রের মিশিগানের মতো সম্ভাবনাময়: মিলার
শিক্ষাক্ষেত্রে রাজশাহীকে মিসিগান শহরের মতো সম্ভাবনাময় উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘এ শহরে তথ্য…
