হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায়গাঁজা পাচারের সময় জাহেদ হোসেন(২৭) নামে এক মাদক কারবারি’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি জানান- (১৩ই-এপ্রিল) বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানী সদরের নায়েক সুবেদার একে এম ফজলুল হক এর নেতৃত্ব একদল বিজিবি’র সদস্যরা উপজেলার হরষপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ছোট ছোট গজ কাপড়ে মোড়ানো ২৪টি প্যাকেটে সাড়ে ১১কেজি ভারতীয় গাঁজা-সহ জাহেদ হোসেন’কে আটক করে বিজিবি।
সে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নং বাজার এলাকার আলী আকবরের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
