হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির মামলার অভিযুক্ত পলাতক আসামী শিক্ষক মুমিনুলকে গ্রেফতার করেছে র্যাব।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর সিপিসি ১ এর একটি দল শুক্রবার( ৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে গ্রেফতার করে মুমিনুলকে। এর আগে ওই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।এ ঘটনায় লাখাই থানায় মামলা রুজু হলে পলায়ন করে আত্মগোপনে চলে যান শিক্ষক মুমিনুল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার শ্রীলতাহানি করার চেষ্টা করেছেন বলে স্বীকারোক্তি প্রদান করেছেন মুমিনুল।জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী লাখাই উপজেলার এক স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী । ওই ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুমিনুল হক তাকে উত্ত্যক্ত করতেন বলে জানা যায়
