বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের পঞ্চম শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।পররাষ্ট্রমন্ত্রী জানান, বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দ রাজাপাকসে। বিমসটেকের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। তারা বিমসটেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেবেন। বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এ অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়েও রাষ্ট্র ও সরকার প্রধানরা দিকনির্দেশনা দেবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে সর্বাগ্রে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন আব্দুল মোমেন।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, কোভিড-১৯ পরবর্তী করণীয় সম্পর্কে যৌথ কৌশল নির্ধারণ এবং আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তা মোকাবিলা করার আহ্বান জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আসন্ন এ শীর্ষ সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ দলিল গৃহীত ও স্বাক্ষর হওয়ার প্রস্তাবনা রয়েছে। এগুলো হচ্ছে, বিমসটেক চার্টার, বিমসটেক কনভেনশন অন মিউচ্যুয়াল লিভাল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটারস, টেকনোলজি ট্রান্সফার ও ডিপ্লোম্যাটিক একাডেমিক ইন্সটিটিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।
অনান্য খবর
দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অঞ্চলে ধান বেশি উৎপাদন হওয়ায় তা সংরক্ষণের…
চক্রান্ত-ষড়যন্ত্র থাকবে, তবে দেশ এগিয়ে যাবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধাবিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই গতি যেন আর কেউ রোধ করতে…
আগামী মাসে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেবে কোভ্যাক্স
বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে গড়া জোট কোভ্যাক্স থেকে বাংলাদেশ করোনা সঙ্কট মোকাবেলায় মে মাসেই…
