পাবনা থেকে আব্দুল খালেক খান: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের সহযোগিতায় বগুড়া অঞ্চলের অসহায়,গরীব,বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে গতকাল বগুড়া শহরস্থ নবাব বাড়ী রোডে মূক-বধির সংঘের কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বগুড়া মূক-বধির সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফফর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএস পিআরপি মিডিয়া বিভাগের কর্মকর্তা রায়হান আহম্মেদ রানা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মূক-বধির সংঘের সাধারণ সম্পাদক মাসুদ-উল-আলম শাহীন, সহ-সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, বিভিন্ন এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনান্য খবর
এস,এস,সি পরীক্ষা -২০২৪ এ আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এস,এস,সি পরীক্ষা -২০২৪ এ আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্বপন…
এহেড সোশ্যাল অর্গানাইজেশন কর্তৃক শেখ রাসেল দিবস উৎযাপিত
এ কে খান : “মেধা ও মননে সুন্দর আগামী এই প্রতিপাদ্য সামনে রেখে “১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উৎযাপন উপলক্ষে…
সাড়ে ৬ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৬২৮ কোটি ৯৯ লাখ টাকা খরচে ছয়টি প্রকল্পের অনুমোদন…
