পাবনা থেকে আব্দুল খালেক খান: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের সহযোগিতায় বগুড়া অঞ্চলের অসহায়,গরীব,বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে গতকাল বগুড়া শহরস্থ নবাব বাড়ী রোডে মূক-বধির সংঘের কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বগুড়া মূক-বধির সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফফর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএস পিআরপি মিডিয়া বিভাগের কর্মকর্তা রায়হান আহম্মেদ রানা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মূক-বধির সংঘের সাধারণ সম্পাদক মাসুদ-উল-আলম শাহীন, সহ-সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, বিভিন্ন এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনান্য খবর
সরকারের ধারাবাহিকতার কারণে অগ্রগতি দৃশ্যমান হয়েছে: প্রধানমন্ত্রী
রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণে দেশের সামগ্রিক অগ্রগতি দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ…
৩০ দিনে মিলবে জাতীয় পরিচয়পত্র
নাগরিক ভোগান্তি কমাতে আবেদনের এক মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর উদ্যোগ নিয়েছে সরকার। আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও…
খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র
ঢাকাসহ সারা দেশে গতকাল খুলে দেওয়া হয়েছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। সমুদ্রসৈকত, চিড়িয়াখানা, থিমপার্কসহ সবখানে বাড়তি সতর্কতার দেওয়া হয়েছে পরামর্শ।…
