পাবনা থেকে উত্তরাঞ্চলীয় প্রতিনিধি ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের পাবনা জেলার কাশিনাথপুর ইসলামী শাখা গতকাল আকস্মিক পরিদর্শন করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম। এ উপলক্ষে কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের সাথে ঋন বিতরন,খেলাপি,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের কাশিনাথপুর ইসলামী শাখার ব্যবস্থাপক মোঃ জুলফিকার হায়দারের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট (T.I.I.A) প্রতিনিধি আব্দুল খালেক খান। তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম এর পক্ষ থেকে সবাই কে নতুন বছরের ফুলের শুভেচ্ছা জানিয়ে কর্মকর্তা ও সদস্যদের প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। তিনি সংস্থার সদস্যদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া ও অন্যদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য তিনি সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান। টিয়া প্রতিনিধি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তা ও সদস্যদের বিশেষ আহবান জানান। অন্যদের মধ্যে বিনিয়োগ কর্মী মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ শাহারিয়ার আলম,মোঃ শরিফুল ইসলাম,মোঃ আজমল হোসেন, মোছাঃ কমেলা বেগম, সদস্যদের মধ্যে মোছাঃ মাহফুজা খাতুন, মোছাঃ শিলা খাতুন, মোছাঃ হাসিনা খাতুন, মোছাঃ আসমা খাতুন, মোছাঃ শরিফা খাতুন,মোঃ নাজিম উদ্দীন, মোঃ এনামুল হক, মোঃ তারিক মাহমুদ ও মোঃ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
খুলনা ডোমেইনের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৬, খুলনা ডোমেইন কর্তৃক…
পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মান কাজে বাঁশ ব্যবহারের সত্যতা পায়নি তদন্ত কমিটি
ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রী কলেজে ওয়াশ ব্লক নির্মান কাজে রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার কোন তথ্য…
বদ্বীপ পরিকল্পনা ২১০০ অনুমোদন দিয়েছে সরকার
জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) সম্প্রতি অনুমোদন দেওয়া হলো বদ্বীপ পরিকল্পনা ২১০০। বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সংশ্লিষ্টরা জানান,…
