ভিসা ইস্যু করার জন্য রোমানিয়া থেকে ছয় সদস্যের একটি কনস্যুলার দল আগামী মাসে ঢাকা আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে। ওই বার্তায় বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে। উল্লেখ্য, ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়। গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া।
অনান্য খবর
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের সার্বিক কল্যাণে…
উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ
পারস্পরিক স্বার্থে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ যৌথ উদ্যোগে…
মুজিববর্ষের সময় বাড়ল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ…
