সংবাদদাতা : বই হোক জীবনের নিত্য দিনের সাথী এ শ্লোগানে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় গত ২৬ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন করে কালনা বইমেলার উদ্বোধন করেছেন বাংলা চলচিত্রের নন্দিত অভিনেতা নায়ক রঞ্জিত মল্লিক, প্রধান অতিথি মন্ত্রী স্বপন দেবনাথ, বিশেষ অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার সভাপতি ও খোলাচোখ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মানিক মজুমদার, সাব মেজর নরেশ চন্দ্র দাস ( অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, তাপস কুমার কারর্ফা, প্রফেসর রবীন্দ্রনাথ বারুই , Suresh Kumar Jagat I.A.S. kalna Sub Division সুশীল মিশ্রা এবং দেবাশীষ নাগ। জেলা প্রশাসন সহ অনেক বিশিষ্ট গুণী ব্যক্তি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিলো বিশাল বইমেলা প্রাঙ্গন। মানিক মজুমদার এর সম্মানে কবিতা সংসদ, সোনার বাংলা মা একাডেমি, দৈনিক সিনসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দীর্ঘ ৩০ বছর নিরলস ভাবে সাহিত্য সাধনা ও পত্রিকা সম্পাদনা সহ সাংগঠনিকভাবে সাহিত্যের পরিমন্ডলে কাজ করে চলেছেন।
অনান্য খবর
দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উদ্বোধন
এ কে খান : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক, দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডাইরি পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক…
ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ, মোড়ক খোলা হলো সকালে
ঢাকা: রাজধানীতে তৈরি হচ্ছে বহুল আকাঙ্খিত মেট্রোরেলের লাইন। সাধারণ মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এই ট্রেন নিয়ে। দেখা যায়,…
নিরাপত্তা সরঞ্জাম কিনতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের চুক্তি
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়ন করছে সরকার। এ জন্য বিভিন্ন উৎস থেকে নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করার…
