নির্বাচন কমিশনের জন্য নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবনায় রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠকের কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে সার্চ কমিটি।রোববার বিকেল চারটার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যরা প্রথমবারের মতো বৈঠকে বসেন।সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিয়েছেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। এছাড়াও আছেন সার্চ কমিটির কর্ম সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা কর্মপদ্ধতি চূড়ান্ত করেছি। আমরা আগামী শনিবার, রোববার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আমরা বসব, যেখানে গণমাধ্যমের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে। তাদের চিঠি ও ইমেইল মারফত আমন্ত্রণ জানানো হবে। আগামী মঙ্গলবার সার্চ কমিটি আবারও বৈঠকে বসবে।’আইন অনুযায়ী, নির্বাচন কমিশন গঠনে নাম চূড়ান্তের করতে সার্চ কমিটির জন্য নির্ধারিত সময় ১৫ কর্মদিবস। কমিটি নাম চূড়ান্ত করার পর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন।এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা রয়েছে। তবে আমরা ১৪ তারিখের মধ্যে নাম ঘোষণা করতে চাই।’আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে।
অনান্য খবর
তিস্তা সেচ প্রকল্প একনেকে পাস হওয়ায় ৩ জেলায় স্বস্তি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ’ প্রকল্প পাস হওয়ায় রংপুর,…
প্রশাসনে ৪৮ হাজার নতুন পদ সৃজন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন :- এক বছরে চুক্তিভিত্তিক নিয়োগ ৯৯ জন, পদোন্নতি ৯১৮ জনের, পদ বিলুপ্ত ২৩৩৭, বিসিএসের মাধ্যমে ২১৩৪…
মোদি ইন্ডিয়া গেটে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করবেন
নিউজ ডেস্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকার রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে।…
