হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরন কার্যক্রম” প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ জানুয়ারি) হবিগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান বিষয়ক উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।এ সময় হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। হাওরের উন্নয়নে ইমামরা প্রতি শুক্রবার মসজিদে বয়ান দিতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও মানুষকে সচেতন করতে হবে বলে বিভিন্ন বিষয় সেমিনারে আলোচনা করেন বক্তারা।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সার্বিক জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। সেমিনারে বিভিন্ন মসজিদের ইমামসহ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনান্য খবর
দুই সিটি করপোরেশন পাচ্ছে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব
অবশেষে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব পাচ্ছে দুই সিটি করপোরেশন। ঢাকার দুই মেয়রের দাবির প্রেক্ষিতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে…
শতভাগ ডিজিটাইজেশনের আওতায় আনা হবে পুঁজিবাজার
বর্তমান কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ…
সামরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও চীন একমত
বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার সাক্ষাত করেছেন চীনের সফররত স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফিঙ্গহে। এ সময়ে উভয়…
