বগুড়ায় গাকের PACE প্রকল্পের পুষ্টিসমৃদ্ধ ডিম ও দেশি মুরগির মাংস উন্নয়নে অগ্রগতি পরিদর্শন

বগুড়ায় গাকের PACE প্রকল্পের পুষ্টিসমৃদ্ধ ডিম ও দেশি মুরগির মাংস উন্নয়নে অগ্রগতি পরিদর্শন
শেয়ার করুন:
বগুড়ায় গাকের PACE প্রকল্পের পুষ্টিসমৃদ্ধ ডিম ও দেশি মুরগির মাংস উন্নয়নে অগ্রগতি পরিদর্শন
এ কে খান :
দেশের শীর্ষ পযায়ের ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত PACE প্রকল্পের আওতায় “পুষ্টিসমৃদ্ধ ডিম ও নিরাপদ দেশি মুরগির মাংসের বাজার উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ইফাদ ও পিকেএসএফ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার সকাল ৯টায় প্রতিনিধিদল বগুড়ার বনানী গাক টাওয়ারে, গাকের প্রধান কার্যালয় পৌঁছালে সংস্থার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম তাদেরকে স্বাগত জানান। পরে তাঁর সভাপতিত্বে বোর্ড রুমে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় ইফাদের পক্ষে ইভ্যালুয়েশন অফিসার মিকাল খান, কনসালট্যান্ট হাসিব আহমেদ এবং ড. ফারহানা নরগিস উপস্থিত থেকে নানা বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য দেন। পিকেএসএফ’র প্রতিনিধি দলে ছিলেন ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার ডা. এরফান আলী ও সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ড.এস এম ফারুক উল আলম। এছাড়া গাকের অর্থ ও হিঃ বিভাগের যুগ্ম পরিচালক মো. রাফিউল ইসলামও সভায় অংশ নেন। মতবিনিময় সভায় গাকের সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি দেশি মুরগি পালন, পুষ্টিসমৃদ্ধ ডিম উৎপাদন, নিরাপদ মাংস প্রক্রিয়াজাত করণ, বাজার সংযোগ স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম ও উপকারভোগীদের সক্ষমতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। আলোচনা শেষে প্রতিনিধি দল মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান। তারা ফিড ডিলার, মুরগির ঘর বিক্রেতা এবং মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় উপকারভোগীরা জানান গাকের সহায়তায় তারা আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে পারছেন, ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং পরিবারের পুষ্টির মান উন্নত হয়েছে। প্রতিনিধিরা প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের পরামর্শ দেন। তারা বাজার ব্যবস্থার উন্নয়ন, গুণগত মান নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ পরিদর্শন শেষে প্রতিনিধিদল গাকের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন মূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
One attachment  •  Scanned by Gmail

শেয়ার করুন: