আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাঁথিয়া থানা চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ৮০জন গ্রাম পুলিশ উপস্থিত থেকে তাদের শীতবস্ত্র গ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে কর্মরত ৪০ জন নৈশ প্রহরীদের মাঝেও সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করবেন বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক প্রভাষক এমএ হাই এসআই আব্দুর রউফ, এ এসআই আকবর হোসেন প্রমুখ।
অনান্য খবর
হবিগঞ্জে ভাড়ার তালিকা টানিয়ে না রাখায় ৫টি বাস কাউন্টারকে অর্থদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে ভাড়ার তালিকা টানিয়ে না রাখায় ৫টি বাস কাউন্টারকে অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন…
আরও ৬১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত গেজেট…
৩০ কারখানা পাবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’
পরিবেশবান্ধব বিবেচনায় প্রতিবছর ৩০টি কারখানাকে দেওয়া হবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’। মুজিব বর্ষ থেকে এই পুরস্কার দেওয়া শুরু হবে। এ জন্য…
