আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাঁথিয়া থানা চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ৮০জন গ্রাম পুলিশ উপস্থিত থেকে তাদের শীতবস্ত্র গ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে কর্মরত ৪০ জন নৈশ প্রহরীদের মাঝেও সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করবেন বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক প্রভাষক এমএ হাই এসআই আব্দুর রউফ, এ এসআই আকবর হোসেন প্রমুখ।
অনান্য খবর
সিরাজগঞ্জ জেলায় টিএমএসএস সদস্যের জীবন বীমার টাকা ফেরত প্রদান
এম এ খালেক খান :বগুড়া জেলার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার…
বুকে ক্ষত নিয়েই ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ
২১ আগস্ট গ্রেনেড হামলার পর আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো ছিল অনেক বড় চ্যালেঞ্জ। একদিকে আহত নেতাকর্মীর চিকিৎসা ও পুনর্বাসনের চাপ,…
সাঁথিয়ায় পুড়িয়ে দেওয়া হলো ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল
আরিফ খান, স্টাফ রিপোটার ঃ পাবনার সাঁথিয়ায় পুড়িয়ে দেওয়া হলো ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল। ভ্রাম্যমান আদালতের সাঁথিয়া…
