উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান।। পাবনার চাটমোহরের অন্যতম সামাজিক সংগঠন চাটমোহর যুব সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।গতকাল পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল।এ সময় চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, ডা ওমর ফারুক, ডা. জিল্লুর রহমান, ডা. সারোয়ার আহম্মদ সোহাগ, ডা মিজানুর রহমান, ডা. মতিউর রহমান, চাটমোহর যুব সোসাইটির,সাধারণ সম্পাদক শেখ জাবের আল শিহাব, সাংগঠনিক সম্পাদক সারজিল হাসান মানিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।বৃক্ষরোপনের আগে হাসপাতালের প্রধান ফটকের পাশে ভেঙ্গে পড়া জিআই তারের বেড়াটি খুঁটি পুঁতে মেরামত করে দেন চাটমোহর যুব সোসাইটির সদস্যরা।এর আগে এদিন চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজেমন্ট স্কুল এন্ড কলেজ, চাটমোহর পোস্ট অফিসসহ কয়েকটি স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে তাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বলে জানান চাটমোহর যুব সোসাইটির সাধারণ সম্পাদক শেখ জাবের আল শিহাব।
অনান্য খবর
রাণীশংকৈলে বিনামূল্যে বনজ,ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে বনজ,ফলদ ও ঔষধি গাছের চারাবিতরণ শুরু হয়েছে। এ…
সম্ভাবনার নতুন ধান
বড়লেখায় আমন ধানের নতুন জাত ব্রি-৮৭, ৭৯ ও ৭২ চাষে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। এ ধানে রোগবালাই না থাকায় এবং…
জাতিসংঘে শেখ হাসিনা চমৎকার ভাষণ দিয়েছেন : মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমৎকার ভাষণ দিয়েছেন। শেখ…
