দেশি-বিদেশি দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্পর্ক উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় অবদানের জন্য প্রথমবারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই পদক চালু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মদ আল মেহেরি এবার বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছেন। আগামী ২০ ডিসেম্বর এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন। উল্লেখ্য, প্রতিবছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা একজন বিদেশি কূটনীতিককে ধারাবাহিকভাবে ওই পদক দেয়া হবে।
অনান্য খবর
দ্বিতীয় সারির নেতৃত্বে দুর্নীতি, বিএনপির ভাঙন দৃশ্যমান!
নিউজ ডেস্ক: নেতৃত্ব শূন্যতার মধ্যে পড়েছে বিএনপি। বিএনপিতে দ্বিতীয় সারির নেতারা নেতৃত্ব দেয়ায় দলটি রাজনৈতিকভাবে চরম সংকটের সম্মুখীন হয়েছে…
ব্যাংকের অনিয়ম দুর্নীতি রোধে বাড়ল তদারকি
ব্যাংকিং খাতে অনিয়ম-দুর্নীতি রোধে বাণিজ্যিক ব্যাংকগুলোর তদারকি ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলো তদারকির ব্যাপারে গুরুত্বপূর্ণ…
অক্সিজেন এক্সপ্রেসে’ ভারত থেকে এলো ২০০ মেট্রিক টন অক্সিজেন
দুই শ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে ভারতীয় রেলওয়ের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’ গতকাল শনিবার রাতে বাংলাদেশে এসে…
