শিগগিরই বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত রবিবার দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শ্রিংলা বলেন, ‘দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সে বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।’ দার্জিলিংয়ে সমাজসেবা সংক্রান্ত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব রেল পরিষেবা শুরুর পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে হলদিবাড়ী-চিলাহাটি রেল পরিষেবা শুরু হয়ে যাওয়ায় আরও সুবিধা মিলবে। বাংলাদেশের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। প্রাথমিকভাবে শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে শুরু হবে পণ্যবাহী রেল পরিষেবা। তারপর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও শুরু করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরের ১ আগস্ট থেকে চিলাহাটি থেকে হলদিবাড়ী পর্যন্ত পণ্যবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এই রেললাইনটি বন্ধ ছিল।
অনান্য খবর
ভাতা বাড়ল বিচারপতিদের
নিউজ ডেস্ক: উচ্চ আদালতের বিচারকদের বেতন সংক্রান্ত সামরিক আমলের অধ্যাদেশ বাতিল করে সংসদে দুটি নতুন বিল পাস হয়েছে। এতে করে…
বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা
বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র, এই যাত্রা বিজিবির সার্বিক…
স্বর্ণ পরিশোধন নীতিমালা অপরিশোধিত স্বর্ণ আমদানি যুগে প্রবেশ করছে
অপরিশোধিত ও আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এসব স্বর্ণ আমদানির পর তা কারখানায় পরিশোধনের মাধ্যমে স্বর্ণবার…
