ম্যানচেস্টারে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’, নিহত ১৯

শেয়ার করুন:

ম্যানচেস্টারে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’, নিহত ১৯

 অনলাইন ডেস্ক

 যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই বিস্ফোরণকে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ বলেই মনে করছেন।স্থানীয় সময় গতকাল সোমবার রাতে ম্যানচেস্টারে মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষ হওয়ার পরপর হলরুমে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি।

ব্রিটিশ পরিবহন পুলিশ বলছে, কনসার্ট শেষ হতে না হতেই কনসার্টের হলরুমে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী অ্যান্ডি হলি বলেন, তাঁর স্ত্রী ও কন্যা ওই কনসার্টে গিয়েছিলেন। তাঁদের আনতে গিয়ে বাইরে অপেক্ষা করছিলেন তিনি। হলি আরও বলেন, ‘হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আমি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ি। পরে বুঝতে পারি, ভয়ংকর কোনো ঘটনা ঘটেছে। সেখানে আগুন জ্বলছে। হতাহত রক্তাক্ত লোকজনের মধ্যে আমি স্ত্রী-কন্যাকে খুঁজতে থাকি। তাদের না পেয়ে পুলিশের কাছে যাই। শেষ পর্যন্ত স্ত্রী-কন্যাকে খুঁজে পেয়েছি। তারা ভালো আছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এই বিস্ফোরণের শিকার যারা হয়েছে এবং পুলিশ যেভাবে বলছে, তাতে এটা ভয়ংকর সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে। এই হামলার পর প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করেছেন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *